শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে বাতিল জি-২০ বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-২০ এর ভিডিও বৈঠক শেষ মুহূর্তে এসে বাতিল হয়ে গেছে।

করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে বিবাদ শুরু হয়েছে, তার জের ধরে বৈঠকটি বাতিল হয়েছে বলে জানায় সাউথ চায়না মর্নিং পোস্ট।

গতকাল শুক্রবার বৈঠকটি হওয়ার কথা ছিল। তাতে অংশ নেওয়ার কথা ছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে খুব শিগগির হয়তো বৈঠকটি ফের আয়োজন করা হতে পারে।

এর আগে, গত ২৬শে মার্চ জি-২০ নেতারা করোনা মোকাবিলায় করণীয় নিয়ে প্রথম ভিডিও কনফারেন্স করেছিলেন। সে সময় দেশগুলো অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে উঠতে পাঁচ হাজার কোটি ডলারের একটি প্যাকেজের বিষয়ে একমত হয়েছিল।দ্বিতীয় বৈঠকটি হওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে তা বাতিল হয়ে গেল।

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ‘দয়িত্বে অবহেলার’ অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। সংস্থাটির বিরুদ্ধে তদন্ত করতে চায় ওয়াশিংটন। তবে চীন তদন্তের প্রস্তাব নিয়ে আলোচনা করতে একেবারেই অনিচ্ছুক। এ কারণেই শেষ পর্যন্ত বৈঠকটি বাতিল হয়ে যায়।

আয়োজকদের একজন নাম প্রকাশ না করার শর্তে সাউথ চায়না মর্নিং পোস্টকে জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিষয়টি নিয়ে যদি যুক্তরাষ্ট্র ও চীন সমঝোতায় আসতে পারে তাহলে খুব শিগগির আবার সম্মেলনটি অনুষ্ঠিত হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ