বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

রমজানে পাকিস্তানে খোলা থাকছে মসজিদ, সিন্ধুতে জুমার সময় কারফিউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার সংক্রমণ না কমলেও পবিত্র রমজান মাস উপলক্ষে মুসল্লিদের জন্য দেশের মসজিদগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। তবে সরকারের এ নিয়ে সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে স্থানীয় চিকিৎসকরা।

জানা যায়, পাকিস্তানে করোনাভাইরাসের কারণে গত এক মাস ধরে বন্ধ ছিল দেশের মসজিদগুলো। সেখানে জামাতে নামাজ আদায় করা নিষিদ্ধ করা হয়েছিল। সরকারের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছিলেন দেশের আলেম সমাজ।

এবার রমজানের কথা মাথায় রেখে মসজিদ বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসলামাবাদ সরকার। করোনা প্রকোপের মধ্যে পাকিস্তানে মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হলেও ইসলাম ধর্মের উৎপত্তিস্থল সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে রমজানেও বন্ধ রাখা হয়েছে মসজিদে নামাজ আদায়। তবে সীমিত আকারে জামাত তারাবি চালু রাখা হয়েছে।

পাকিস্তানের চিকিৎসকদের শীর্ষ সংগঠনগুলো দাবি করছে, যদি রমজানে মসজিদ খোলা হয় তাহলে আগামী মাসে পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা বহুগুণে বেড়ে যাবে। পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়েছে এ পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ। আর মারা গেছে ২৩৭ জন।

এদিকে জিও নিউজ খবর দিয়েছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশে আজ জুমার সময় ৩ ঘন্টা কারফিউ চলেছে। তারাবি নিষিদ্ধ করা হয়েছে। সূত্র: ডেইলি পাকিস্তান, জিও নিউজ।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ