বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মুসলিম নেতাদের রমজানের শুভেচ্ছা জানালেন বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামের হিজরি সনের নতুন চাঁদ মাহে রমজানের চাঁদ উদিত হবার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে মুসলমানদের সিয়াম সাধনার মাস।

এ মহিমানন্বিত মাস উপলক্ষে এক টেলি বার্তায় সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান মুসলিম বিশ্বের ও নেতাদের প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় সবার জন্য ভালো কাজগুলো কবুল হওয়ার দোয়াও করা হয়। পাশাপাশি বর্তমানে সারাবিশ্বে বিস্তার লাভ করা মহামারী করোনাভাইরাসকে সকল মুসলিম দেশসহ অন্যান্য দেশ হতে উঠিয়ে নেয়ার দোয়াও বার্তায় উল্লেখ করেন।

এসময় বাদশাহ মহিমান্বিত এ মাসে যেন মুসলিম দেশগুলোকে সম্মানিত ও শক্তিশালী হয়ে নানান অগ্রগতি ও উন্নতি বয়ে আনে সেই আশা ব্যক্ত করেন।

গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। তারাবি পরে আজ তারা রোজা রেখেছেন। মহামারি করোনার কারণে মুসল্লি শূন্য মসজিদে হারাম রমজানকে বরণ করে নিয়েছে।

সৌদি আরবের সব মসজিদে তারাবি বন্ধ থাকলেও সীমিত সংখ্যক মুসল্লি ও রাকাত কমিয়ে এশার নামাজের পর তারাবি শুরু পড়েছে।

মসজিদে হারামের তারাবি পড়াচ্ছেন প্রবীণ দুই ইমাম। জীবনের লম্বা সময় ধরে উভয়েই পবিত্র এই স্থানটিতে ইমামতি করে যাচ্ছেন। হারামের জামাতে অংশ নেওয়া মুসল্লিরা যাদের তেলাওয়াতে হৃদয়ে প্রশান্তি অনুভব করেন, তাদের তেলাওয়াতের সুরে হৃদয় সিক্ত করেন।

বলছি দীর্ঘ ৩৭ বছর ধরে ইমামতির দায়িত্বপালনকারী সৌভাগ্যবান ব্যক্তিত্ব শায়খ ড. আবদুর রহমান আস সুদাইস ও ৩০ বছর ধরে ইমামতির দায়িত্ব পালনকারী শায়খ ড. শায়খ সাউদ আশ শুরাইমের কথা।

অন্যদিকে মসজিদে নববীতে তারাবির ইমামতি করবেন শায়খ আবদুল মুহসিন আল কাসেম ও শায়খ সালাহ আল বুদায়ের।

-সৌদি প্রেস এজেন্সি/ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ