রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

গণভবনের কাছে একসঙ্গে দুর্ঘটনার শিকার ৫ গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার শেরেবাংলা নগরে ফাঁকা রাস্তায় একসঙ্গে পাঁচটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের পাশের একটি ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এতে এক ব্যক্তি আহত হয় এবং কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সানাউল হক বলেন, গণভবনের পাশের ক্রসিংয়ে বিভিন্ন দিক থেকে আসা পাঁচটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এর মধ্যে একটি জরুরি ত্রাণ বিতরণের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা, একটি প্রাইভেটকার, একটি কাভার্ড ভ্যান, একটি পিকআপ ও একটি মাইক্রোবাস রয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার শিকার গাড়িগুলির কোনোটি গাবতলীর দিকে যাচ্ছিল, কোনোটি মোহাম্মদপুর থেকে আসছিল। সংঘর্ষের ফলে সিএনজি অটোরিকশাটির একপাশ এবং প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ছাড়া একটি কোম্পানির পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত পিকাপ একপাশে উল্টে যায়।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটার কারণ সম্পর্কে জানা না গেলেও বিষয়টি নিয়ে অনুসন্ধান করছে পুলিশ।

সানাউল হক বলেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সবাই বাসায় রয়েছে। এ সুযোগে ফাঁকা রাস্তায় অনেক চালকই নিয়ম না মেনে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছে।

-এএ