বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনা রোগীদের সেবায় জার্মানিতে মুসলিম চিকিৎসকদের মেডিকেল টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে জার্মানিতে মুসলিম চিকিৎসকদের নিয়ে প্রথমবারের মতো
গঠন করা হয়েছে একটি বিশেষ মেডিকেল টিম।

গত সপ্তাহের শুরুতে আড়াইশো সদস্য বিশিষ্ট এই টিম গঠন করা হয়।
চিকিৎসক ছাড়াও টিমে জার্মানি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের অভিজ্ঞ ফার্মাসিস্ট ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন।

মুসলিম ডক্টরস নেটওয়ার্ক (MUAMED) নামে টিমটি গঠনে প্রধান ভূমিকা পালন করেন জার্মানির অভিজ্ঞ কয়েকজন মুসলিম চিকিৎসক। করোনায় সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিতে এই ভাইরাসে আক্রান্ত রোগীর যেকোনো সমস্যা সমাধানে দেশটির বিভিন্ন চিকিৎসাকেন্দ্রসমূহ থেকে তারা স্বাস্থ্যসেবা প্রদানের আশ্বাস দিয়েছেন।

সোমবার মুসলিম ডক্টরস নেটওয়ার্ক এর প্রধান উদ্যোক্তা প্রফেসর হেদায়ি কুরকুছুজ জানান, ইউরোপের দেশটিতে ইহুদি, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট চিকিৎসকদের পৃথক পৃথক ধর্মীয় একাধিক সেবাসংস্থার অস্তিত্ব আগে থেকেই রয়েছে কিন্তু
মুসলিম চিকিৎসকদের নিয়ে গঠিত বৃহৎ এই বিশেষ মেডিকেল টিম জার্মানির ইতিহাসে প্রথম।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জার্মানির পাঁচ মিলিয়ন সংখ্যালঘু মুসলিমদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা নিরলস ভাবে কাজ করে যাব। একইসঙ্গে আমাদের অন্যতম লক্ষ্য মুসলিমদের স্বাস্থ্য নিরাপত্তা ও স্বাস্থ্যের উন্নয়নে গোটা জার্মানিতে শক্তিশালী একটি মুসলিম চিকিৎসক নেটওয়ার্ক গড়ে তোলা।

আরাবি২১.কম থেকে বেলায়েত হুসাইনের অনুবাদ
ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ