শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ

শ্রীমঙ্গলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার, অভিযান অব্যাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম:
স্পেশাল করেসপন্ডেন্ট>

করোনা দুর্যোগে সারা দেশব্যাপী নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের কাছে ১০ টাকা কেজির চাল পৌঁছে দিচ্ছ সরকার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজারে র‌্যাবে অভিযানে গরিবদের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তা কর্মসূচির ১০ টাকা কেজি দরের বিপুল পরিমাণ চালের বস্তা ও বস্তা পুড়ানো ছাই উদ্ধার করেছে।

আজ বুধবার (২২ এপ্রিল) র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি মো.আনোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানে গিয়াসনগর ইউনিয়নের রাঙ্গুরিয়া গ্রামের ভৈরবগঞ্জ বাজারের ভূষিমাল ব্যবসায়ী নপূর কান্তির বাসা থেকে গরিবদের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তা কর্মসূচির ১০ টাকা কেজি দরের বিপুল পরিমাণ চালের বস্তা ও বস্তা পুড়ানো ছাই উদ্ধার পাওয়া যায়।

র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি মো.আনোয়ার হোসেন জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির চাল গিয়াসনগর ইউনিয়নের রাঙ্গুরিয়া গ্রামের ভৈরবগঞ্জ বাজারের ভূষিমাল ব্যবসায়ী নপূর কান্তির বাসা খবর পেয়ে সন্ধায় অভিযান চালায়। এ অভিযান এখনও অব্যাহত রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ