মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

লামায় প্রথম করোনা রোগী সনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
লামা (বান্দরবান) থেকে>

বান্দরবানের লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ায় রাশেদা বেগম (৪০) নামে এক নারীর করোনা শনাক্ত হয়েছে। রাশেদা বেগম সে একই এলাকার জামাল উদ্দিনের স্ত্রী।

গতকাল মঙ্গলবার রাতে রাশেদা বেগমের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত রাশেদা বেগমের স্বামী জামাল উদ্দীন চট্টগ্রাম বোয়ালখালী থেকে গত ১০ এপ্রিল বাড়ি ফিরেন। খবর পেয়ে তার বাড়িতে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে লকডাউন করে হোম কোয়ারান্টাইন নিশ্চিত করেছিলেন উপজেলা প্রশাসন। গত ৫ দিন আগে তাদের নমুনা সংগ্রহ করা হয় এবং মঙ্গলবার রাতে রাশেদা বেগমের রিপোর্ট পজেটিভ আসে।

খবর পাওয়া মাত্র রাশেদা বেগমের বাড়িতে উপস্থিত হয়- লামা উপজেলা চেয়ারম্যান মু. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মু. মিজানুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বলেন, আক্রান্ত করোনা রোগীর রিপোর্ট পজেটিভ হলেও করোনা ভাইরাসের কোন লক্ষণ দেখা দেয়নি। সে সুস্থ আছে। তবে আগামী ৭দিন পরে আমরা আবারো তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠাব। সে সাথে আগামীকাল তাদের বাড়ির আশপাশের সবার নমুনা সংগ্রহ করা হবে।

লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন জানান, চট্টগ্রাম ফেরত জামাল উদ্দীনের স্ত্রী রাশেদা বেগমের নমুনা রিপোর্ট পজেটিভ আসায় ওই পরিবারটি সহ পুরো এলাকাটি লকডাউন করা হয়েছে। কোন পরিবারে খাদ্য সামগ্রী, ঔষধ ইত্যাদির প্রয়োজন হলে মোবাইল নাম্বার দেয়া হয়েছে যোগাযোগ করলে দায়িত্বশীলরা তা ব্যবস্থা করে দিবে।

উপজেলা চেয়ারম্যান মু. মোস্তফা জামাল বলেন, করোনা শনাক্ত পরিবারটিকে আগে থেকেই হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছিলো। আপাত তাদের ঘরের আইশোলেনিশনে রাখা হয়েছে। এক ঘরের মানুষকে অন্য ঘরে না যাওয়ার জন্য বলা হয়েছে। তাছাড়া আগামীকাল (বুধবার) পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হবে, তাদের রিপোর্ট হাতে পেলে পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি মেরাখোলা থেকে বাহির হওয়ার সমস্ত রাস্তাকে ব্লক করে দেয়ার ঘোষণা দিয়ে সবাইকে নিজ নিজ বাড়িতে থাকার অনুরোধ করেছেন। করোনা শনাক্ত পরিবারকে ঘর থেকে বাহির না হতে কঠোর নিষেধাজ্ঞা প্রদান করেন। সে সাথে কেউ যেনো ভয়ে এলাকা থেকে পালিয়ে না যায় সেই অনুরোধ করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ