বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

লকডাউনে ‘ষাঁড়ের লড়াই’, ইউপি সদস্যসহ ২জনকে লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে লকডাউনে ষাঁড়ের লাড়াইয়ের আয়োজন করায় ইউপি সদস্যসহ দুইজনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার সকাল থেকেই উপজেলার গাঁওকান্দিয়া ইউপির শ্রীপুর গ্রামে ষাঁড়ের লড়াই হয়।

স্থানীয়রা জানায়, শ্রীপুর গ্রামের ডেংবাড়ির খেলার মাঠে সুজন মিয়া ও মুন্সিপাড়ার আব্দুল মালেকের ষাঁড়ে লড়াই করে। এরপর একই মাঠে পাশের গ্রাম থেকে আরো দুইটি ষাঁড় এনে লড়াই করানো হয়। লড়াই দেখতে মাঠে শতাধিক মানুষ ভিড় করেন। ওই ষাঁড়ের লড়াইয়ের নেতৃত্বে ছিলেন গাঁওকান্দিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রফিক মিয়াসহ কয়েকজন।

দুর্গাপুর উপজেলার ইউএনও ফারজানা খানম জানান, খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে ষাঁড়ের লড়াই বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন ও পুলিশ। এ সময় একটি ষাঁড়সহ ইউপি সদস্য রফিক মিয়া ও গরু ব্যবসায়ী রেনু মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দুইজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় গাঁওকান্দিয়া ইউপি চেয়ারম্যান আব্দল মতিন মোতালেবকে শোকজ করা হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্য রফিক মিয়ার ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ