বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

রমজান সামনে রেখে কারফিউ শিথিল করতে যাচ্ছে সৌদি ও ইরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহিমান্বিত মাস রমজান সামনে রেখে কারফিউ শিথিল করতে যাচ্ছে সৌদি ও ইরাক।

গতকাল মঙ্গলবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়লের এক কর্মকর্তা জানিয়েছেন, যে শহরগুলোতে পুরোপুরি লকডাউন কার্যকর হয়নি সেখানকার বাসিন্দারা রমজানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাড়ির বাইরে বের হতে পারবেন।

যে শহরগুলো পুরোপুরি লকডাউনে আছে সেখানকার বাসিন্দারা মুদিপণ্য কেনাকাটা ও চিকিৎসকের কাছে যাওয়ার মতো প্রয়োজনীয় বিষয়গুলো সারতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাড়ির বাইরে বের হতে পারবেন।

এরআগে মার্চের শেষ দিকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছিলো সৌদি প্রশাসন। করোনা পরিস্থিতি অবনতির দিকে গেলে রাজধানী রিয়াদ, মদিনা ও মক্কাসহ বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়। আলজাজিরা

এদিকে এক মাস ধরে চলা কারফিউ রমজান উপলক্ষে শিথিলের ঘোষণা দিয়েছে ইরাক। এই সময়ে কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলারও অনুমতি দেয়া হয়েছে। রয়টার্স

দেশটির সরকারের নতুন ঘোষণা অনুযায়ী, বাসিন্দারা কেবল রাজধানী বাগদাদের ভেতরে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলাচল করতে পারবেন। তবে শুক্র ও শনিবার পূর্ণ কারফিউ বলবৎ থাকবে।

রমজানের এই সময়ে সরকারি অফিসগুলোতে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারি হাজির থাকবেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য কিছু দোকানাপাট খোলা থাকবে। তবে শপিংমল, পার্ক ও মসজিদসহ যেসব স্থানে লোকসমাগম বেশি হয় সেসব জায়গা বন্ধ থাকবে। সূত্র: সৌদি প্রেস এজেন্সি, মিডিলিস্ট আই।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ