মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ময়মনসিংহ মেডিকেলে ৫ চিকিৎসকসহ ১৪ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পাঁচ চিকিৎসক, নার্স ও কর্মচারীসহ ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার মমেকের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। রাতে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মাঝে ৩৪ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া যায়। যেখানে মমেক হাসপাতালের পাঁচ চিকিৎসকসহ ১৪ স্বাস্থ্যকর্মী, ময়মনসিংহ নগরে ১, জেলার মুক্তাগাছার ২, হালুয়াঘাট ১, ফুলবাড়িয়া ১, ফুলপুর ২, ত্রিশালে ১ জন, জামালপুর জেলার ৭ জন, নেত্রকোনা জেলায় ৪ জন ও টাঙ্গাইল জেলার ১ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, তথ্য গোপন করে মমেক হাসপাতালের গাইনি বিভাগ, কিডনি বিভাগের ডায়ালাইসিস ও আইসিইউতে করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নেয়ায় তাদের চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ