আওয়ার ইসলাম: ঢাকা-সহ সারাদেশে টিম গঠন করার পরও ঢাকায় করোনায় মৃতদের কাফন-দাফনের অনুমোদন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
আজ বুধবার সংগঠনের কেন্দ্রীয় টিমের অনলাইন সভায় এ ক্ষোভ প্রকাশ করা হয়। জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতব্যক্তির কাফন-দাফনে সারাদেশে টিম গঠন করে ‘ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন’।
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের আহ্বায়ক, পাবলিক ভয়েস টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মুফতী হাবিবুর রহমান মিছবাহ জানান, সারাদেশে ৬৪ জেলায় একজন করে নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ঢাকা, সাভার-আশুলিয়া, গাজীপুর, টঙ্গী, কাপাসিয়া, কালীগঞ্জ, শ্রীপুর, রুপগঞ্জ, বি.বাড়িয়া, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, নোয়াখালী, ভোলা, লক্ষীপুর, চট্টগ্রাম, পটিয়া, চন্দনাইশ, মিরসরাই, সিতাকুন্ড, ফটিকছড়ি, টাংগাইল মোমেনশাহী, ধোবাউড়া, গৌরীপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, শেরপুর, ঠাকুরগাঁও, রুহিয়, রানীশংকৈল।
পীরগঞ্জ, হরিপুর, নাটোর, নেত্রকোনা, হাজীগঞ্জ, রাজবাড়ি, রংপুর, জামালপুর, লালমনিরহাট, নরসিংদী, মাধবদী, মোমেনশাহী সিটি, ত্রিশাল, নান্দাইল, মাদারীপুর, দিনাজপুর ও কুড়িগ্রাম জেলা-সহ দেশের অধিকাংশ জেলা টিম প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে টিমগুলোতে ব্যক্তিগত সুরক্ষা পোশাক পিপিই-সহ যাবতীয় সরঞ্জামাদি এসএ পরিবহনে পার্সেল করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় করোনায় মৃতের কাফন-দাফনে অংশগ্রহণও করছেন তারা।
তিনি বলেন, আমাদের জেলা স্বেচ্ছাসেবক টিমগুলো স্ব স্ব জেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করেছেন। তারা জেলা স্বেচ্ছাসেবক টিম ও কেন্দ্রীয় তদারকি টিমকে ধন্যবাদ জানিয়েছেন। সবাই স্বেচ্ছাসেবী টিমে কাজ করতে মুখিয়ে আছেন। মানবতার এ দূর্দিনে তারা নিঃস্বার্থভাবে মানবসেবা করতে দৃঢ়তার সঙ্গে প্রস্তুতি নিয়েছেন।
তিনি আরও বলেন, আমরা পরিকল্পিতভাবে এগোচ্ছি। ঢাকায় শক্তিশালী একাধিক টিম গঠন করেছি। কিন্তু একসপ্তাহ ধরে দৌড়াদৌড়ির পরও সরকারী অনুমোদন পাচ্ছি না। দায়িত্বরত মন্ত্রণালয়, অধিদপ্তর ও সচিব বরাবর দরখাস্ত করেছি। কিন্তু ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন নিবন্ধন সংস্থা নয় বলে কাফন-দাফনের অনুমতি দেওয়া হচ্ছে না।
বিশ্বব্যাপী এই মহাসঙ্কটে নিবন্ধিনের অযুহাত তুলে অনুমোদন না দেওয়ায় গোছালো একটি কমিউনিটি ভেঙ্গে যাচ্ছে। ঢাকার টিমগুলো ইতোমধ্যে এলোমেলো হয়ে গেছে। প্রচুর ফোন আসে মৃতের পরিববার থেকে। আমরা চরম বিব্রতকর