বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনায় ঈদে শহর থেকে গ্রামে যাওয়া নিষিদ্ধ ইন্দোনেশিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার বিস্তার ঠেকাতে আগামী ঈদে শহর থেকে গ্রামে যাওয়া নিষিদ্ধ ঘোষণা ইন্দোনেশিয়া।

দ্যা গার্ডিয়ান জানায়, কিভাবে তাদের ঘরে ফেরা ঠেকানো হবে, সেই পরিকল্পনার কথা পরিষ্কার করেনি কর্তৃপক্ষ। করোনার প্রভাবে চাকরি হারিয়ে এরই মধ্যে বিপুল মানুষ রাজধানী জাকার্তা ছেড়ে গ্রামে চলে গেছে।

দেশটির প্রেসিডেন্ট জোকো বুধবার মানুষের ভ্রমণ ঠেকাতে শক্ত পদক্ষেপ নিতে পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জানানো হয়, প্রতি বছর প্রায় ৬ কোটি মানুষ বড় শহরগুলো থেকে গ্রামে যান স্বজনদের সঙ্গে ঈদ করতে। ভ্রমণে নিষেধাজ্ঞা এর আগেও দিয়েছিলেন প্রেসিডেন্ট; কিন্তু খুব একটা কাজ হয়নি।

জনসংখ্যা বিবেচনায় ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ। দেশটির জনসংখ্যা ২৬ কোটি ৫০ লাখ। তাদের বেশিরভাগই মুসলিম। জাকার্তা পোস্ট

করোনায় দেশটিতে মঙ্গলবার পর্যন্ত শনাক্ত হয়েছে ৭ হাজার ১৩৫ জন। মারা গেছে ৬১৬ জন। সুস্থ হয়েছে ৮৪২ জন। সূত্র: সিএনএন, দ্যা গার্ডিয়ান।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ