বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ইসলামাবাদে খতিবের করোনা পজেটিভ আসায় মসজিদ-মাদরাসা বন্ধ করলো প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ।।

পাকিস্তানের ইসলামাবাদে এক খতিবের করোনা পজেটিভ আসায় মসজিদ এবং মাদরাসা সিলগালা করে দিল প্রশাসন।

আজ বুধবার (২২ এপ্রিল) ইসলামাবাদের জেলা প্রশাসক হামজা শফকত বলেন, মসজিদের খতিব পাশেই একটি মাদ্রাসার বাসভবনে স্বপরিবারে বসবাস করতেন। তার বাবা কিছুদিন পূর্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেলে তার পরিবারের অন্যান্য সদস্যেরও করোনা পজেটিভ আসে। তাই খতিবের মসজিদ এবং মাদরাসাকে সিলগালা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

প্রশাসন কর্মকর্তা হামজা শফকত বলেন, খতিব এবং তার পরিবারের সদস্যদের সিলগালা করে দেওয়া মাদরাসাতেই হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে এবং আশপাশের বাড়ির লোকজনদেরও করোনা পরীক্ষা অব্যাহত আছে।

উল্লেখ্য, জিও নিউজের পরিসংখ্যান অনুযায়ী বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে পাকিস্তানের খাইবার পাখতুনখায় আক্রান্ত হয়েছে মোট ১৩৪৫ জন। আর পুরো পাকিস্তানে আক্রান্তের সংখ্যা মোট ৯৭৪৯ জন। গোটা দেশে মোট মৃতের সংখ্যা ২০৯ জন।

strong>বিবিসি উর্দু থেকে মুহাম্মদ বিন ওয়াহিদ

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ