শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ

কক্সবাজারে ৪ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জেলা প্রতিনিধি: কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৭৩ জনের সংগৃহীত করোনার স্যাম্পলের মধ্য থেকে ৬৩ জনের ফলাফল পাওয়া গেছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেল ৫ টা ২০ মিনিটে প্রাপ্ত ফলাফলে ৪ জনের করোনা ‘পজিটিভ’ ধরা পড়েছে। তারমধ্যে ৩ জন মহেশখালীর এবং ১ জন টেকনাফের।

পরীক্ষার ফলাফল পাওয়া ৬৩ জনের মধ্যে শুধু মহেশখালীর রয়েছে ২৬ জন।

কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডা. মোহাম্মদ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। অবশিষ্ট ১০ জনের ফলাফল সোমবার সকালে দেয়া হবে বলে তিনি জানান।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্য মতে, ৩ জনের মধ্যে ২ জন শাপলাপুরের এবং ১ জন মড় মহেশখালীর।

তারা হলেন- শাপলাপুর মুকবেকী এলাকার আবু হানিফ (১৭), ৫নং ওয়ার্ড মুরংঘোনা এলাকার রায়হান (২৪) এবং বড়মহেশখালী মিয়াজিপাড়ার হালিমা খাতুন (২৫)।

করোনা শনাক্ত হওয়া আরেকজনের নাম মোহাম্মদ হোছাইন (৫৫)। তিনি টেকনাফের বাহারছরার বাসিন্দা।

এর আগে করোনা শনাক্ত কক্সবাজারের প্রথম মহিলা রোগি চকরিয়া উপজেলার খুটাখালীর মুসলিমা খাতুন (৭৫) ঢাকা কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত ৫ এপ্রিল বাড়িতে ফিরেছেন।

এ পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআর ল্যাবে ৪০৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। সেখানে নাইক্ষ্যংছড়ির ১ জনসহ ৫ জনের রিপোর্ট ‘পজেটিভ’ এসেছে।

এই ল্যাবে দিনে ৯৫ জনের করোনা পরীক্ষা সম্ভব। উপজেলা ফ্লু কর্নার থেকে সংগ্রহ করে স্যাম্পলগুলো এখানে পাঠানো হয়। ইচ্ছে করলে যে কেউ করোনা পরীক্ষা করার সুযোগ নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ