বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সরকারের স্বাস্থ্য সুরক্ষার নিয়মনীতি পালন করা আমাদের দায়িত্ব: মুফতি তাকি উসমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ ।।

তারাবির নামাজ মসজিদে আদায়ের ব্যাপারে পাকিস্তান সরকারের পক্ষ থেকে যেই নিয়মনীতি বাতলে দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালন করা আপনাদের দায়িত্ব বলে মন্তব্য করে টুইট করেছেন পাকিস্তানের প্রসিদ্ধ আলেম মুফতি তাকি উসমানী।

গতকাল (১৮ এপ্রিল) মধ্যরাতের এক টুইট বার্তায় তিনি বলেন, আলহামদুলিল্লাহ, পাকিস্তান সরকার এবং উলামায়ে কেরামের যৌথবৈঠকে মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায়ের যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা অত্যন্ত যথোপযুক্ত হয়েছে।

তিনি বলেন, জনসাধারণ, মসজিদ কমিটি এবং মসজিদের ব্যবস্থাপনার ক্ষেত্রে যারা দায়িত্বশীল আছেন, তাদের এখন কর্তব্য হল সরকারের পক্ষ থেকে মুসল্লীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে নিয়মনীতি বলে দেওয়া হয়েছে, নিজেদের আবশ্যকীয় দায়িত্ব মনে করে তা যথাযথভাবে পালন করা।

প্রসঙ্গত, গতকাল (১৮ এপ্রিল) পাকিস্তানের প্রেসিডেন্ট ডাক্তার আরিফ আলভি সাধারণ মুসল্লীদের মসজিদে আসন্ন রমজানে তারাবির নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন। তবে মুসল্লিরা যেন উদ্ভূত মহামারি করোনা ভাইরাস থেকে কিছুটা হলেও নিরাপদ থাকেন, তার জন্য কিছু নিয়মনীতি বলে দিয়েছেন।

গতকালের এক ভিডিও বার্তায় তিনি বলেন, যে মসজিদে তারাবি হবে সে মসজিদের ফ্লোরে কার্পেট বিছানো যাবে না। ফ্লোর নিয়মিত ক্লোরিন দিয়ে পরিষ্কার করতে হবে। পঞ্চাশোর্ধ কোনো ব্যক্তি মসজিদে গমন করতে পারবেন না। এছাড়া শিশু এবং যাদের শরীরে কোনো ধরনের রোগব্যাধি রয়েছে, বিশেষকরে সর্দি-কাশিতে যারা আক্রান্ত, তারা কেউ মসজিদে যাবেন না। মুসল্লীরা নিজেদের মধ্যে ছয় ফিট দূরত্ব বজায় রেখে কাতারে দাঁড়াবেন। মসজিদে সাহরি কিংবা ইফতারের আয়োজন করা যাবে না।

পাকিস্তানের রাষ্ট্রপতি বলেন, এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরেও যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, তাহলে সিদ্ধান্ত পরিবর্তন করা হবে এবং যেই সমস্ত অঞ্চল করোনা ভাইরাসের জন্য বেশি ঝুঁকি পূর্ণ, তার ব্যাপারে আরও বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ( মঙ্গলবার ) বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা পরিস্থিতিতে পাকিস্তানের সব ঘরানার শতাধিক আলেম স্বদেশের সমস্ত মসজিদ খুলে দিয়ে মুসল্লীদের পাঁচ/দশের সংখ্যা নির্ধারণ অবিলম্বে বাতিল করার দাবি জানিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত প্রসিদ্ধ আলেম মুফতি তাকি উসমানী এবং পাকিস্তানের চাঁদ দেখা কমিটির চেয়ারম্যান মাওলানা মুনিবুর রহমান বলেছিলেন, মসজিদের ওপর থেকে লকডাউন তুলে দিয়ে আসন্ন রমজানের তারাবির নামাজ মসজিদে আদায় করতে দিতে হবে।

এদিকে আসন্ন রমজানের তারাবির নামাজ মসজিদে আদায় না করার ঘোষণা দিয়ে সৌদি আরব, ইরান, তুরস্ক, ফিলিস্তিন, ইন্দোনেশিয়া এবং জর্ডান। এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারাবির নামাজ নিজেদের বাড়িতে পড়ার আহ্বান জানিয়েছেন।

মুহাম্মদ বিন ওয়াহিদের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ