শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

শ্রমিকদের পাশে দাড়ানো রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য: চরমোনাইয়ের পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার মহামারীতে শ্রমিকদের পাশে দাড়ানো রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে বলেছেন, করোনা মহামারীতে সারাদেশে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এতে শ্রমিক, হকার, সাধারণ চাকুরীজীবী, গার্মেন্টস শ্রমিকসহ সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই কর্মহীনদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। অথচ রাষ্ট্র সে দিকে খেয়ালই করছে না। গার্মেন্টস শ্রমিকরা বেতনের দাবিতে করোনার মাঝেও রাস্তায় নেমে বিক্ষোভ করছে, যা রাষ্ট্রের জন্য চরম অবমাননারকর।

এসব শ্রমিকদের বেতন-ভাতা আদায়ে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

চরমোনাইয়ের পীর বলেন, কর্মজীবী মানুষ, হকার শ্রমিক, ভ্রাম্যমান হকার, ইটভাটা শ্রমিক, গার্মেন্টস শ্রমিকসহ সর্বস্তরের শ্রমিক মানুষ আজ মানবেতর জীবন যাপন করছে। সরকারের পক্ষ থেকে ত্রাণ দেয়া হলেও এসব শ্রমিক শ্রেণীর মানুষ ত্রাণ ও সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত হয়ে পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও শিক্ষা নাগরিকদের মৌলিক অধিকার। কিন্তু সরকার এসব শ্রমিক শ্রেণীর প্রতি চরম অনীহার কারণে সাধারণ মানুষ ধুকে ধুকে মরছে।

চরমোনাইয়ের পীর এসব শ্রমিক জনতার পাশে জরুরী ভিত্তিতে দাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সরকার যে পরিমাণ ত্রাণ বাজেট করেছে, তা সুষম বন্টন হলে দেশে মানুষ কেন, একটি পশু মারা যাবার কথা নয়। কাজে দুর্নীতি ও চুরি বন্ধ করে অসহায়দের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান চরমোনাইয়ের পীর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ