বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মসজিদে নববিতে তারাবি চলবে সীমিত আকারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মসজিদে নববিতে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে সীমিত মুসল্লির অংশগ্রহণে। সৌদি আরবের আল বায়ান পত্রিকা এ খবর দিয়েছে।

গতকাল শনিবার (১৮ এপ্রিল) মসজিদে নববীর বরাতে সম্পর্ক ও মিডিয়া বিষয়ক বিভাগের সহকারী কর্মকর্তা জামআন আসিরি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অন্য বছরের মতো এবারও মসজিদে নববীতে তারাবির নামাজ যথারীতি অনুষ্ঠিত হবে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় একেবারে সীমিত পরিসরে নামাজের আয়োজন থাকবে।

জামআন আসিরি আরও বলেন, মসজিদে নববী পরিচালনা কর্তৃপক্ষ মসজিদকে জীবাণুমুক্ত রাখা ও পরিচ্ছন্নতার বিষয়ে ধারাবাহিক চেষ্টা অব্যাহত রেখেছে। তাছাড়া আহত মুসল্লিদের শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানারের ব্যবস্থা করাসহ নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে করে আগত মুসল্লিদের জন্য সুস্থতার বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

তিনি আরও বলেন, মক্কা-মদিনা বিষয়ক অধিদপ্তরের প্রেসিডেন্ট শায়খ ড. আব্দুর রহমান আস সুদাইসের প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। মসজিদে নববী কর্তৃপক্ষ প্রত্যেক করোনা রোগীকে সাত বোতল জমজম পানি ও প্রসিদ্ধ আজওয়া খেজুর বিতরণ করছে। প্রতি তিন দিন অন্তর অন্তর জমজমের পানি ও খেজুর পৌঁছাতে বলা হয়েছে।

এদিকে মক্কা শরিফের মসজিদে হারামেও তারাবির জামাত যথারীতি চলবে। কিন্তু উমরা ও জিয়ারত বন্ধ থাকবে। এখন যেভাবে মসজিদে হারামের কর্মকর্তা, ইমাম-মুয়াজ্জিন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিতরা জামাতে শরিক হচ্ছেন সেভাবেই তারা অংশ নেবেন। তারাবির জামাত সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে না। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন তারাবির জামাত বরাবরের মতো সরাসরি সম্প্রচার করবে। এ সংক্রান্ত ঘোষণা সোমবার (২০ এপ্রিল) হারামাইনের প্রেসিডেন্ট শায়খ সুদাইস সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ