শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

ডাক্তারদের জন্য ফ্রি গাড়ি সার্ভিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম: করোনা সংক্রমণের এই সময়ে সিলেটের ডাক্তারদের যাতাযাতের জন্য নিজের গাড়ি দিয়ে ফ্রি সার্ভিসের ব্যবস্থা করেছেন ডা. সুমন লাল দেব। এখন গাড়িটি প্রতিদিন চিকিৎসকদের আনা-নেওয়ার কাজে ব্যবহার হচ্ছে।

ডা. সুমন লাল দেব সিলেট ওমেনস মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত চলছে এই সেবা কার্যক্রম।

ডা. সুমন বলেন, রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে আট/দশজন ডাক্তার আমার গাড়িটি ব্যবহার করেছেন। প্রচুর সাড়া পাচ্ছি। আমাদের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত চলবে আমার এ কার্যক্রম।

এমন ব্যতিক্রমী কাজের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, গত কয়েকদিন থেকে আমি বাসায় যাওয়ার সময় প্রায়ই দেখছি, ডাক্তাররা হেঁটে হেঁটে ডিউটি থেকে যাচ্ছেন। এই লকডাউনের সময় তাদের হাসপাতাল বা ক্লিনিক থেকে কোনো গাড়ির ব্যবস্থা কেউ করছে না। আমি সিলেটের বেশির ভাগ হাসপাতালে ফোন করে জেনেছি হাসপাতাল ডাক্তারদের জন্য কোনো পরিবহন দিচ্ছে না। শুধু ডাক্তারদের কথা ভেবেই এমন উদ্যোগ আমার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ডাক্তাররা নিজের বাসস্থান থেকে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার জন্য অথবা হাসপাতাল বা ক্লিনিক থেকে বাসায় আসার সময় যদি কোনো গাড়ির প্রয়োজন হয় তাহলে আমাকে একটা ফোন দেবেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার গাড়ি পাঠিয়ে দেবো।

সিলেট শহরে কোনো ডাক্তারের যদি চিকিৎসার কাজে যাওয়ার জন্য গাড়ির প্রয়োজন হয় তবে অবশ্যই 01716870262 (ডা. সুমন) অথবা 01994653467 (চালক আরিফ) এ দুই নম্বরের কোনো একটিতে ফোন করে গাড়িটি সম্পূর্ণ ফ্রিতে বুকিং দেওয়া যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ