মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

করোনা রোধে অন্যতম সফল দেশ তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস থেকে পরিত্রাণে অন্যতম সফল দেশ তুরস্ক। নানামুখি পদেক্ষপে মারণঘাতী ভাইরাসটিকে অনেকটাই ঠেকিয়ে দিয়েছে দেশটি। যেসব কার্যক্রম প্রশংসিত হচ্ছে সারা বিশ্বেই।

করোনা প্রতিরোধে এক উজ্জল দৃষ্টান্ত তুরস্ক। শুরু থেকেই দেশটি যথাযথ ব্যবস্থা নেয়ায়, সর্বোচ্চ করোনা আক্রান্ত ১০ দেশের তালিকায় নাম থাকার পরও মৃত্যুহার অনেক কম। আর আশার কথা, সংক্রমণের সংখ্যাও কমছে দিন দিন। কিন্তু কিভাবে পারলো দেশটি?

প্রথম করোনা সংক্রমিত ধরা পড়ার এক মাসেরও বেশি সময় আগে ১০ লাখ জাপনি ওষুধ ফ্যাভিপিরাভির ও হাইড্রোক্সি-ক্লোরো-কুইন মজুদ করে তুরস্ক। আর অন্যান্য দেশের মত ওষুধগুলো শুধু সংকটাপন্ন রোগীর ক্ষেত্রেই নয়, প্রাথমিক লক্ষণ দেখা দিলেও ব্যবহার করেছেন চিকিৎসকরা। স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন দুটি ওষুধেই সুফল পেয়েছেন তারা।

৩১টি প্রদেশে শুধু সাপ্তাহিক ছুটির দিনে কারফিউ জারি করা হয়েছে। আর লকডাউনের ক্ষেত্রে বলা হয়েছে, ২০ বছরের বেশি বয়সী এবং ৬৫ বছরের কম বয়সীরা এর আওতায় পড়বেন না। তবে শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাটসহ কার্যত সবকিছুই বন্ধ রয়েছে।

তাছাড়া, আগে থেকেই বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম উৎপাদন, হাসপাতালগুলোতে যথেষ্ট সংখ্যক শয্যা ও আইসিইউ তুর্কি সফলতার বড় কারণ।

তবে খুব কম সময় দিয়ে কারফিউ জারি করায় সমালোচনার মুখেও পড়ে প্রশাসন। কোথাও কোথাও সামাজিক দূরত্ব না মেনে ভিড় করে কোনাকাটা করতে দেখা যায় নাগরিকদের। কোথাও কোথাও হয়রানির খবরও পাওয়া গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ