শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

৪শ’ হতদরিদ্র পরিবারে মাওলানা আলতাফ হোসাইনের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার মেঘনা উপজেলার বিভিন্ন গ্রামের চারশ’ দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব, হেফাজতে ইসলাম ঢাকা মহানগর দফতর সম্পাদক, সাতানি আশরাফুল উলূম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আলতাফ হোসাইন।

আজ শনিবার সকাল ১০টায় সাতানি আশরাফুল উলূম মাদরাসা মাঠে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, পেয়াজ, লবন, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় ব্যবহার ও খাদ্যসামগ্রী।

মাওলানা আলতাফ হোসাইন বলেন, মেঘনা আমার জন্মভূমি। করোনাকালীন বিপর্যয়ে এলাকার দরিদ্র ও কর্মহীন মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই ঢাকা থেকে এলাকায় চলে এসেছি। বেশ কিছুদিন থাকবো। মেঘনাবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। সামর্থ অনুযায়ী তাদের জন্য আমার পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন- মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ