রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মুফতি সামিন আশরাফ কাসেমীর ইন্তেকাল একসময় হজযাত্রায় লাগত ৯ মাস, এখন কয়েক ঘণ্টা! ‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী

‘সরকারি-বেসরকারি সংস্থা করোনা মোকাবিলায় কাজ করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, সরকারি ও বেসরকারি সংস্থা মিলিতভাবে করোনা ভাইরাস মোকাবিলায় কাজ করছে। এটা অত্যন্ত আশা ব্যঞ্জক বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন ও ওয়ালটনের মেডিকেল সামগ্রী প্রদানের মত কার্যক্রমের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধি পাচ্ছে।

শনিবার বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন ও ওয়ালটনের পক্ষ থেকে সিলেটের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য প্রায় সাড়ে ৭০০ পিপিই প্রদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

আজ দুপুরে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খান ও ওয়ালটনের প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের কাছে পিপিইসমূহ হস্তান্তর করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ ফরেন সার্ভিস ডে। আজ থেকে ৪৯ বছর আগে মুজিবনগরে প্রথম বাংলাদেশ সরকার গঠিত হওয়ার পরের দিন কলকাতার ডেপুটি হাই কমিশনার আলী হোসেনের নেতৃত্বে ৬৫ জন বাঙালি কর্মকর্তা-কর্মচারী পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা স্থাপন করেন। আমি বিশ্বাস করি আমরা বিজয়ের জাতি। আমরা যখন সারা দেশবাসী এক হয়েছি, আমরা ৭১ সালে যেভাবে দেশকে মুক্ত করতে পেরেছিলাম, সেভাবে এদেশ থেকে করোনামুক্ত করতে সক্ষম হবো।

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ, শহীদ শামসুদ্দীন হাসপাতাল, হার্ট ফাউন্ডেশন, কিডনি ফাউন্ডেশন ও বক্ষব্যাধী হাসপাতালে এ পিপিইসমূহ প্রদান করা হবে।

পিপিই মধ্যে কেএন-৯৫ মাস্ক, ক্যাটেগরি-৩ টাইরয়েড স্যুট, সার্জিকাল গ্লাভস, গগজ, স্যু কাভার ইত্যাদি অন্তর্ভূক্ত রয়েছে। এছাড়া ওয়ালটনের পক্ষ থেকে কিছু পৃথক হেডশিল ও হেড গিয়ার প্রদান করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ