মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

দেশে এক দিনে করোনায় মৃত্যু ৯, নতুন শনাক্ত ৩০৬, মোট মৃত্যু ৮৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে মহামারি রূপ নেয়া করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে। করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৪৪ জনে।

দেশে গেল ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর বাড়তে থাকে সংক্রমণ। এই ভাইরাসের সংক্রমণ এড়াতে বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশ সরকারও সাধারণের চলাচল সীমিত করতে নানা পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে বন্ধ ঘোষণা করা হয় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। কয়েক দফায় বাড়িয়ে সেই ছুটি এখনও চলছে।

বর্তমানে দেশে ভাইরাসটির কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে বলে আগেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সবাইকে সামাজিক দূরত্ব মানার পাশাপাশি সব পরামর্শগুলো মেনে চলতে বলা হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে সেই নিয়ম ভাঙছেন সাধারণ মানুষ। আর এক কারণে সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাস্তায় বেরনো নিষিদ্ধ করেছে সরকার।

অনেকেই ভাঙছেন সেই নির্দেশও। তবে সাধারণকে এই নির্দেশনা মানাতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছেন তারা। কিছুক্ষেত্রে জরিমানাও করা হয়েছে।

গেল ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম এই ভাইরাস শনাক্ত হওয়ার পর খুব দ্রুতই সেখানে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। এরপর তা ছড়ায় বিশ্বের অন্যান্য দেশে।

চীন এই ভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারলেও টালামালট অবস্থা যুক্তরাষ্ট্রের। সেখানে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৭ লাখ ৯ হাজার ৭৩৫ জনের শরীরে। এবং মারা গেছেন ৩৭ হাজার ১৫৪ জন মানুষ।

সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় এর পরের সারিতে রয়েছে ইউরোপের দেশগুলো। বিশেষ করে স্পেন, ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্যে ভাইরাসটি ব্যাপক তাণ্ডব চালাচ্ছে।

শনিবার (১৮ এপ্রিল) প্রতিবেদনটি লেখা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটার ওয়েবসাইটের সর্বশেষ তথ্যানুসারে, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৫০ হাজার ৬৮৯ জন। মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ২৫৬ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৬ হাজার ৯৬৩ জনের। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ১০৩ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ