মুহাম্মদ ইমদাদুল হক ফয়েজী
দিকভ্রান্ত কত পথিক, তোমার থেকে পেয়েছে পথের দিশা;
দূর থেকে দূরে, আলোর মশাল জ্বেলে বিলিয়েছ শুধু ভালবাসা।
অগণিত হৃদয়-মন, করেছে ব্যাকুল,
মধুমাখা তোমার বয়ান-তেলাওয়াত;
প্রত্যাশা মোদের- প্রভু করেছেন কবুল,
সুরভি ছড়ানো ওইসব দিন-রাত।
সমাধি তোমার, শুধু কী মাটিতেই হয়?
না, প্রিয় তুমি- প্রাণে প্রাণে...
দেখো, ভুলেনি মানুষ; এ কঠিন সময়,
রয়েছো অমর, সকলের হৃদয় পানে।
-এটি