রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মুফতি সামিন আশরাফ কাসেমীর ইন্তেকাল একসময় হজযাত্রায় লাগত ৯ মাস, এখন কয়েক ঘণ্টা! ‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী

আল্লামা আনসারীর ইন্তেকালে আল্লামা জুনায়েদ বাবুনগরীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি।।

দেশের সর্বজন শ্রদ্ধেয় নন্দিত ওয়ায়েজ,বি-বাড়িয়া জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জোবায়ের আহমদ আনছারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ ১৮ এপ্রিল শনিবার সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় আল্লামা বাবুনগরী বলেন, মাওলানা জোবায়ের আহমদ আনছারী রহ. দেশের একজন প্রখ্যাত ওয়ায়েজ ছিলেন। সর্বমহলে তাঁর ওয়াজের সুখ্যাতি ও সুনাম ছিলো। তিনি অত্যন্ত নম্র-ভদ্র ও বিনয়ী মানুষ ছিলেন। তাঁর ইন্তেকালে ওয়াজের অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কভু পূরণ হবার নয়। ইতিহাস তার অমর কীর্তি চিরকাল স্মরণ রাখবে।আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

স্মৃতিচারণ করে আল্লামা বাবুনগরী বলেন, মাওলানা জোবায়ে আহমদ আনছারী রহ. এর সাথে হেফাজতে ইসলামের ২০১৩ সালের নাস্তিক-মুরতাদবিরোধী আন্দোলনে শাপলা চত্বরে সর্ব প্রথম আমার সাক্ষাৎ হয়েছিল। শাপলা চত্বরে তিনি বক্তব্যও রেখেছিলেন।

এরপরও আরো বহুবার সাক্ষাৎ হয়েছে। গত ১৯ মার্চ তাঁর মাদরাসার খতমে বোখারীতে সর্বশেষ সাক্ষাৎ ও আলাপচারিতা হয়েছিলো।

হেফাজত মহাসচিব বলেন, মাওলানা জোবায়ের আহমদ আনছারী রহ. দরস-তাদরীসের পাশাপাশি পুরো জীবন মুসলিম উম্মাহর ঈমান-আকিদা রক্ষায় ওয়াজ-নসিহত সহ দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন। বিশেষ করে ওয়াজের ময়দানে যে বিশাল খিদমাত তিনি করে গেছেন তা যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা থাকবে।

আল্লামা জুনায়েদ বাবুনগরী মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মহান প্রভুর দরবারে আমি দুআ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন,এবং তাঁর প্রতিষ্ঠিত মাদরাসাকে আল্লাহ তায়া’লা কিয়ামত জারি রাখুন, আমিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ