শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার

আল্লামা আনসারীর ইন্তেকালে আঞ্জুমানে তা'লীমুল কুরআনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশ'র কেন্দ্রীয় সভাপতি মাওলানা ক্বারী শাহ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক নোমানী।

এক যৌথ শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম আল্লামা জুবায়ের আহমদ আনসারী একজন প্রথিতযশা আলেমে দ্বীন, উম্মাহর একনিষ্ঠ দাঈ, খ্যাতিমান মুফাসসিরে কুরআন ও ইসলামী আন্দোলনের একজন প্রতিনিধিত্বশীল যিম্মাদার ছিলেন। তিনি আমৃত্যু ওয়াজ-নসিহতের মাধ্যমে আপামর জনতার মাঝে দ্বীনের প্রচার-প্রসারে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। একাধিক মাদ্রাসার মুহতামিম ও কুরআনের খেদমতের মাধ্যমে কুরআন ও হাদীস শিক্ষায় অনবদ্য অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে রাব্বুল আলামিনের দরবারে তার জন্য জান্নাতের সুউচ্চ মাকামের জন্য দুয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ