রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মুফতি সামিন আশরাফ কাসেমীর ইন্তেকাল একসময় হজযাত্রায় লাগত ৯ মাস, এখন কয়েক ঘণ্টা! ‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী

করোনার সংক্রমণ রোধে জাতীয় টাস্কফোর্স গঠনের দাবি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় জাতীয় টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, দেশে করোনার কারণে সৃষ্ট দুর্যোগের প্রভাব দীর্ঘমেয়াদি হবে। তাই এ পরিস্থিতি মোকাবেলায় সুসমন্বিত ও সুবিবেচিত কর্মপরিকল্পনা গ্রহণ, ত্রাণ বিতরণ, বিভিন্ন সেক্টরে প্রণোদনা ও ঋণ প্যাকেজ বণ্টনসহ সার্বিক অবস্থায় সরকারকে পরামর্শ দেয়ার জন্য একটি জাতীয় টাস্কফোর্স গঠন জরুরি।

তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক, বিশেষজ্ঞ চিকিৎসক, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী, সশস্ত্র বাহিনী ও অন্যান্য বাহিনীর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে এই টাস্কফোর্স গঠন করতে হবে। যেন তারা সরকারকে যেকোনো পরিস্থিতিতে সঠিক পরামর্শ দিতে পারে।

তিনি আরও বলেন, করোনা মোকাবেলায় সরকারি কোষাগার থেকে অর্থ যোগান দিয়ে একটি বিশেষ তহবিল গঠন করা এখন সময়ের দাবি। যেন ভাইরাসটির প্রভাবে অন্যান্য খাতের কর্মকাণ্ড নষ্ট না হয়। পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা গণমাধ্যমকর্মীদের জন্য উপযুক্ত প্রণোদনার ব্যবস্থা করতে হবে।

‘বেকার হয়ে পড়া দিনমজুর ও অসহায়দের খাদ্য সহায়তার লক্ষ্যে আগামী ছয় মাসের জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করতে হবে। এগুলো সামরিক বাহিনীর মাধ্যমে বিতরণের ব্যবস্থা করতে হবে। কোনোভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীদের এ কাজে সম্পৃক্ত করা যাবে না।’

সেই সঙ্গে গার্মেন্টস, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিল্প, কৃষি, পোল্ট্রি, মৎস্য, ডেইরি, সেলফ এমপ্লয়েড, স্টার্টআপ ও বিদেশফেরতদের জন্য কোষাগার থেকে আর্থিক প্রণোদনামূলক প্যাকেজ ঘোষণা করতে হবে। টাস্কফোর্সকে অর্থবহ ও গতিশীল করার মাধ্যমে কার্যকর পদক্ষেপ নিলে আল্লাহর রহমত এবং সবার সমন্বিত প্রচেষ্টায় করোনা মোকাবেলা করতে সক্ষম হবো ইনশাআল্লাহ, যোগ করেন বিএনপি মহাসচিব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ