মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

আবুল হাসান আলী নদবি: ইতিহাসের কিংবদন্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ তাসনিম।।

বিংশ শতাব্দীতে যারা দ্বীনি দাওয়াতে প্রচুর কাজ করেন, তাদর অন্যতম আবুল হাসান আলী নদবি৷ ভারত উপমহাদেশের বিশিষ্ট এই দায়ী ও ইসলামি চিন্তক। ইতিহাসের চেতনা জাগানিয়া বিপ্লব। তার প্রখর মেধা, প্রতিভা ইতিহাসের অবাকর বিষয়৷ তার পান্ডিত্য, প্রজ্ঞা ছিল অতুলনীয়। উর্দূ-আরবী সাহিত্যে তার বিরাট দখল ছিল। ইতিহাস ছিলো তার আগ্রহের বিষয়। প্রচুর ইতিহাস অধ্যায়ন করেছেন। ইতিহাসের ভুলগুলোও তুলে ধরেছেন অত্যন্ত যত্নসহকারে।

জন্ম ও শৈশব

নাম আবুল হাসান আলী। (হিন্দুস্তানের অনেকে আদর করে ‘আলী মিয়াঁ’ বলেও ডাকতেন)। ১৩৩৩ হিজরী মোতাবেক ৫ডিসেম্বর ১৯১৩ খ্রিষ্টাব্দে ভারতের সাহারানপুর জেলার রায়বেরেলির পূর্ব-উত্তরে অবস্থিত ছোট্ট বস্তি ‘দায়েরা’তে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল হাই আল-হাসানী। মাতার নাম খাইরুন্নেসা।

পিতা ছিলেন হিজরী চৌদ্দশতক তথা বিংশ শতাব্দীর অন্যতম আলেমে দ্বীন। তার সময়ে প্রাচ্য-প্রতীচ্য–এ দুয়ের মাঝে সভ্যতা ও চিন্তানৈতিকতার ভয়ংকর লড়াই চলছিল। তিনি ইসলামি সভ্যতা ও চিন্তার পক্ষে বুদ্ধিবৃত্তিক সব লড়াই চালিয়ে যান।

দাদার নাম ফখরুদ্দীন আল হাসানী। কয়েক শতাব্দী ধরে তার পূর্বপুরুষরা ভারতে বসবাস করে আসলেও মূলত তাদের বংশ গিয়ে মিলেছে আলী রা.-এর বংশের সাথে। সে হিসেবেই ‘আল-হাসানি’ লকব চলে আসছে। তার পূর্বপুরুষদের মধ্যে সর্বপ্রথম ভারত আগমন করেন আমির সাইয়েদ কুতুবুদ্দিন আল মাদানি রহ.। হিজরী সপ্তম শতকের শুরুর দিকে যখন মোঘলদের ভেতরকার বিভেদ চলছিলো, তখন এই মহান দাঈ বাগদাদ ও গজনী হয়ে হিন্দুস্তানের মাটিতে পা রাখেন।

শৈশব

তার শৈশবটা এমন ছিল যে, এরদ্বারা সুন্দর ভবিষ্যৎ নির্মাণের আশা করা যেতো না। এ নিয়ে আদুরে আম্মু প্রায়ই পেরেশানি পোহাতেন। তিনি নিজেই এ বৃত্তান্ত দিয়েছেন তার নিজের বিভিন্ন জীবনালেখ্যে।

মাত্র ন’বছরে যখন পা রাখেন (১৯২৩ সাল) শিশু আলী মিয়া নাদাবী, তখন তার পিতা ইন্তেকাল করেন। পুরো দায়িত্ব অর্পিত হয় বড় ভাই আব্দুল আলীর উপর। কিন্তু কোনকিছুই তার বড় হওয়ার পিছনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তার পুরো শৈশবই বেড়ে উঠেছে ইলমি পরিবেশে।

আদুরে আম্মুও ছিলেন জ্ঞান-তাপসী, বিদগ্ধ লেখিকা। আল্লাহপ্রেমী। বড়ো ভাইও ছিলেন ইসলামি ব্যক্তিত্ব। পিতার মৃত্যুর পর নাদাবী রহ.তার বড় ভাইয়ের তত্ত্বাবধানে লেখাপড়া শেখেন।

শিক্ষা ও শিক্ষকতা: রায়বেরেলিতেই কায়দা ও নাজেরা পড়েন। লৌখনো ও রায়বেরেলি–দুস্থান মিলিয়ে উর্দু-ফারসি শেখেন বড় ভাইয়ার তত্ত্বাবধানে।

আরবী à¦