শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রমজান বিষয়ে দারুল উলুম দেওবন্দের নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ ।।

করোনা পরিস্থিতিতে আসন্ন রমজান ও তারাবি বিষয়ে মুসলমানদের প্রতি বিশেষ নির্দেশনা জারি করেছে ভারতের দারুল উলুম দেওবন্দ।

১৬ এপ্রিল বুধবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত মাওলানা আবুল কাসেম নোমানী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রকোপ যেহেতু এখনও চলমান, তাই আসন্ন রমজানেও প্রশাসন কর্তৃক জারিকৃত নির্দেশনাগুলো বিশেষভাবে লক্ষ রাখতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, পাঁচ ওয়াক্ত নামাজেরমত রমজানের তারাবিও প্রশাসন এবং স্থানীয় ব্যবস্থাপনার আলোকে ঘরে কিংবা মসজিদে জামাতের সঙ্গে পড়তে হবে।

বৈশ্বিক এই মহামারি যেহেতু দিনদিন বেড়েই চলেছে, তাই প্রশাসন এবং স্বাস্থ্যসংস্থা থেকে যেই দিকনির্দেশনা দেওয়া হয়, তা গুরুত্বের সঙ্গে মেনে চলতে হবে। পরস্পরে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং যেই সমস্ত অঞ্চলকে লকডাউনের আওতাভুক্ত করা হয়েছে, তারা একান্ত প্রয়োজন ছাড়া নিজেদের বাড়ি থেকে বেরোবেন না।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পবিত্র রমজানে অধিক পরিমাণে কুরআন তিলাওয়াত, বেশি বেশি ইস্তেগফার, দরূদ শরীফ এবং আল্লাহ তায়ালার কাছে নিজের জন্য ও পুরো পৃথিবীর মানুষদের সুস্থতার জন্য দুআ করতে হবে।

দেওবন্দের সাইট থেকে মুহাম্মদ বিন ওয়াহিদের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ