শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

মাদারীপুর জেলা লকডাউন ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। আজ রাত ১০টা থেকে মাদারীপুরে লকডাউন শুরু হবে। আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মুহা. ওয়াহিদুল ইসলাম এ ঘোষণা দেন।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে আওতামুক্ত থাকবে জরুরি সেবা। ওষুধের ফার্মেসি ছাড়া প্রতিদিন দুপুর ১২টার পর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানও বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

মাদারীপুর জেলায় করোনা ভাইরাসে মোট ২৩ জন আক্রান্তের খবর জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মুহা. ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, শিবচর উপজেলায় ১৫ জন, সদরের সংখ্যা ৫, কালকিনি একজন আক্রান্ত হয়েছেন এবং রাজৈর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২ জন। বর্তমানে সদর উপজেলায় ৫ জন ব্যক্তি করোনা শনাক্ত হওয়ায় পূর্বের তিনটি উপজেলাসহ সদর উপজেলা অর্থাৎ মাদারীপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হলো। প্রশাসন এখন থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও লকডাউন কার্যকর করতে আরও কঠোর ভূমিকা পালন করছে।

জেলা প্রশাসকের কার্যালয় হতে জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়- লকডাউনের সময় মাদারীপুর জেলায় জনসাধারণ প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ ঘোষণা করা হলো। এ সময় জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোন জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ বা অন্য জেলায় গমন করতে পারবেন না। এছাড়া সকল ধরণের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী পরিবেসা চিকিৎসা সেবা, কৃষি, পণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন, কর্মী ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ