মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

ভাঙ্গায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর প্রতিনিধি>

ফরিদপুরের ভাঙ্গায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার সকালে উপজেলার সহকারি (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আল-আমিন তাদের জরিমানা করেন।

জানা যায়, টিন ব্যবসায়ী মুহা. তুষার ভুইয়া ৪০ হাজার টাকা, টিন ব্যবসায়ী মুহা. নাছির মোল্লা ১৫ হাজার, কসমেটিকস ব্যবসায়ী মুহা. ইকবাল হোসেন বাবুল ৫ হাজার এবং কসমেটিকস ব্যবসায়ী লোকমান হাওলাদারকে ২ হাজার টাকাসহ মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।

সূত্র জানায়, করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলার জন্য সরকারী নির্দেশ অনুযায়ী এখানে দুপুর ১টা পর্যন্ত দোকান খোলা রাখার নোটিশ/ঘোষণা অনেক আগেই দেয়া হয়েছে। তারপরেও এরা দোকান খোলা রেখে সরকারী নির্দেশ অমান্য করায় জরিমানা করা হয়েছে।

-এএ