রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মুফতি সামিন আশরাফ কাসেমীর ইন্তেকাল একসময় হজযাত্রায় লাগত ৯ মাস, এখন কয়েক ঘণ্টা! ‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী

‘ডা. মঈনের চিকিৎসায় অবহেলাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ডা. মঈন আজীবন মানুষকে চিকিৎসা সেবা দিয়ে গেছেন। ডা. মঈনের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

নেতৃদ্বয় বলেন, ডা. মঈন নিজে চিকিৎসা সেবা চেয়েও না পাওয়া খুবই দুঃখজনক ঘটনা। সিলেট থেকে ঢাকায় চিকিৎসা সেবা নিতে এয়ার এ্যাম্বুলেন্স চেয়ে পাননি, এমনকি উন্নত এ্যাম্বুলেন্সও না পেয়ে অবশেষে নিজের ব্যবস্থায় ঢাকায় এসে চিকিৎসা নিয়েছেন।

নেতৃদ্বয় বলেন, চিকিৎসক যদি নিজেরাই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন তাহলে তারা চিকিৎসা সেবা কিভাবে দিবে? কাদের অবহেলায় ডা. মঈনের মৃত্যু হয়েছে তা খুঁজে বের করতে হবে এবং অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ