বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনার কারণে সৌদির পর এবার তারাবি বন্ধ হলো জর্ডানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান নাঈম।।

করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে জর্ডানে এবারের রমজানে তারাবীহ সালাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জর্ডানের আওকাফ মন্ত্রণালয়ের সূত্রে পেত্রা নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।

জর্ডানের ধর্ম বিষয়ক মন্ত্রী মুহাম্মদ খালাইলাহ'র অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

খালাইলাহ বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো আমরাও করোনা মহামারীর ভয়াবহতার সম্মুখীন হচ্ছি। ইতিমধ্যে আমরা ফরজ সালাতসমূহ নিজ নিজ গৃহে আদায় করছি। তেমনিভাবে রমজানে তারাবীহ সালাতও আমরা গৃহাভ্যন্তরেই আদায় করবো।

খালাইলাহ আরও বলেন, এই সিদ্ধান্তটা আমাদের জন্য কিছুটা কঠিন; তবে দেশ ও দেশের নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে শরীয়ত অনুযায়ী আমাদেরকে এই কঠিন সিদ্ধান্তটি নিতে হয়েছে।

দেশটির গণমাধ্যম বিষয়ক মন্ত্রী আমজাদ আদাইলা জানান, জর্ডান সরকার আগামী ১৭ই এপ্রিল থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে। তবে জরুরি চিকিৎসা সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী, মহামারী শনাক্তের কাজে নিয়োজিত কর্মী এবং অতীব জরুরি অফিসগুলো এই কারফিউ'র আওতায় থাকবে না।

করোনার বিস্তার রোধে কারফিউ চলাকালীন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেন আদাইলা।

তিনি আরও বলেন, জাতীয় সহায়তা সংস্থা কর্তৃক করোনা ভাইরাসের কারণে কর্মহীন শ্রমিকদের মজুরি প্রদান করা হবে। মোট ২০০,০০০ টি পরিবারকে এই আর্থিক সাহায্য প্রদান করা হবে।

এদিকে করোনার বিস্তার ঠেকাতে সম্প্রতি সৌদি আরবও জামায়াতে তারাবীহ নিষিদ্ধ করে মুসলমানদেরকে নিজ নিজ বাসায় তারাবীহ'র সালাত আদায় করার নির্দেশ দিয়েছে। এবং শাইখ সুদাইস করোনা রোগীদের নিকট জমজমের পানি পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ইসলামিকইনফরমেশন.কম থেকে ফরহাদ খান নাঈমের অনুবাদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ