বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতাল লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিকিৎসকসহ নয় স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হওয়ায় রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল লকডাউন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালটি লকডাউন করা হয়।

হাতিরঝিল থানার ওসি (অপারেশন) গোলাম আজম এ তথ্য নিশ্চিত করে বলেন, হাসপাতালটি আজ মঙ্গলবার দুপুরে লকডাউন করা হয়েছে। হাসপাতালে বর্তমানে কোনো রোগী নেই। ধারণা করা হচ্ছে জরুরি বিভাগ থেকে আক্রান্ত হয়েছেন তারা।

জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে দুই জন চিকিৎসক, পাঁচ জন নার্স এবং দুই জন হাসপাতালের কর্মী রয়েছে।

ইনসাফ বারাকা হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মুহা. সোহরাব আকন্দ জানান, হাসপাতালটির জরুরি বিভাগে সর্দি, জ্বর ও কাশির রোগীদের চিকিৎসা দেয়া হতো। প্রথমে জরুরি বিভাগের দুই চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হন। এর পর নার্স ও কয়েকজন স্টাফের নমুনা পরীক্ষা করলে করোনা পজিটিভ পাওয়া যায়।

তিনি বলেন, গতকাল সোমবার রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য দেয়া হয় এবং রাতেই রিপোর্ট পেয়ে জানা যায় তারা আক্রান্ত।

তিনি আরও জানান, এরপর বিষয়টি তারা জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানান। প্রতিষ্ঠানটি হাসপাতালটি লকডাউন করার পরামর্শ দেয়। এর পরই মঙ্গলবার দুপুরে ইনসাফ বারাক কিডনি হাসপাতাল লকডাউন ঘোষণা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ