বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সৌদি আরবের রাষ্ট্রদূত হচ্ছেন জাবেদ পাটোয়ারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের বিদায়ী মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সন্ধ্যায় এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তিন বছরের চুক্তি ভিত্তিক মেয়াদে জাবেদ পাটোয়ারী এ নিয়োগ পাবেন। এই সময়ে তার অবসর-উত্তর ছুটি স্থগিত থাকবে। বুধবার (১৫ এপ্রিল) থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

পুলিশের মহাপরিদর্শক হিসেবে জাবেদ পাটোয়ারি চাকরির মেয়াদ কাল মঙ্গলবার শেষ হবে। ২০১৮ সালের ৩১ জানুয়ারিতে আইজিপি হিসাবে নিয়োগ পেয়েছিলেন জাবেদ পাটোয়ারী।

জাবেদ পাটোয়ারি বলেন, মঙ্গলবার দুপুরে তিনি এক ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাবেন। এরপর পুলিশের চাকরি থেকে বিদায় নেবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ