বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বালাগঞ্জে কর্মস্থলে নেই ৫ সরকারি কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল কাশেম অফিক
সিলেট (বালাগঞ্জ) প্রতিনিধি>

সিলেটের বালাগঞ্জে সরকারের নির্দেশনা অমান্য করে ৫ সরকারি কর্মকর্তা কর্মস্থলে নেই। ফলে বালাগঞ্জে করোনা রোধে বিভিন্ন কার্যক্রমসহ অন্যান্য সরকারি কর্মসূচি বাস্তবায়ন বিঘ্নিত হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রকীব ভূইয়া, নির্বাচন কর্মকর্তা সোহরাব আহমেদ, পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা মুহা. নুরুজ্জামান, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বালাগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহা. মোশাহিদ আলী তাদের কর্মস্থলে নেই। এছাড়া উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের ব্যবস্থাপক ফরহাদ মনসুরের বাবার জরুরী অপারেশন থাকায় তিনি ছুটিতে রয়েছেন।

এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহের সাথে যোগাযোগ হলে তিনি বলেন, যারা সিলেট শহরে বসবাস করেন তাদেরকে যে কোনো প্রয়োজনে ফোন দিলে তারা বালাগঞ্জ আসেন। একজন কর্মকর্তা করোনা প্রাদুর্ভাবের আগেই বাড়িতে চলে যান। এখন পরিবহন বন্ধ থাকায় তিনি আসতে পারছেন না। তবে তিনি আমার সাথে ফোনে যোগাযোগ করছেন।

এদিকে বিভাগীয় কমিশনারের কাছে মাঠ পর্যায়ের কর্মস্থলে অনুপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তালিকা চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিভাগীয় কমিশনাররা তালিকা পাঠাতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন। সরকারি নির্দেশনা উপেক্ষা করে যারা কর্মস্থল ত্যাগ করেছেন তাদেরই নাম তালিকাভুক্ত হচ্ছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপ-সচিব মুহা. এনামুল হক স্বাক্ষরিত একটি নির্দেশনা পত্রে বলা হয়েছিল, করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাব জনিত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষে সরকার ঘোষিত ছুটি কালীন সময়ে সকল মন্ত্রণালয়/বিভাগ এবং এর আওতাধীন সকল দপ্তর/সংস্থার কর্মকর্তা/কর্মচারীদেরকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ