রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

কৃষিখাতে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে কৃষিখাতের ক্ষতি মোকাবিলায় কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তহবিল থেকে সহজ শর্তে মাত্র ৫ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন কৃষকরা।

আজ রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এ প্রণোদনা ঘোষণা করেন।

ভিডিও কনফারেন্সে বরিশাল ও খুলনা বিভাগের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় করোনা পরিস্থিতিতে কৃষিকাজ ও পণ্য পরিবহন স্বাভাবিক রাখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনা পরবর্তী পরিস্থিতিতে সারা বিশ্বে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। আমাদের দেশেও অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্ষতিগ্রস্ত সেসব কৃষকদের সহযোগিতা ও কৃষিখাতের ক্ষতি পুষিয়ে নিতে আমরা ৫ হাজার কোটি টাকার প্রণোদনা দিচ্ছি।

এ সময় ক্ষতি পুষিয়ে নিতে কৃষিখাতে মাত্র ৫ শতাংশ সুদে কৃষকদের ঋণ দেওয়া হবে বলে জানান শেখ হাসিনা।

‘দুর্যোগ আসে, কিন্তু তাকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হয়। এবারের করোনা দুর্যোগকেও আমাদেরকে মোকাবিলা করতে হবে। আমাদেরকে উৎপাদন বাড়াতে হবে। সেজন্য যা যা করার দরকার, আমরা করব। যাতে আমাদের দেশের মানুষ কষ্ট না পায় এবং আমরা উদ্বৃত্ত খাদ্য প্রয়োজনে বাইরে রপ্তানি করতে পারি।’

প্রধানমন্ত্রী বলেন, চলতি বোরো মৌসুমে যাতে কৃষকরা দেশের বিভিন্ন স্থানে কাজ করতে, বিশেষত ধান কাটতে যেতে পারে, সেজন্য পুলিশকে সহায়তা করার আহ্বান জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ