মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

আফগান সেনার হামলায় ২৭ তালেবান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগান নিরাপত্তা বাহিনীর হামলায় আফগানিস্তানের অন্তত ২৭ জান তালবান যোদ্ধা নিহত হয়েছেন। তাজিকিস্তানের সীমান্তবর্তী বাদাখশান প্রদেশে এ ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার আফগান নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সন্ধ্যায় বাদাখশান প্রদেশের ওয়ারদুজ এবং নুশাই এলাকায় বিমান ও স্থল অভিযানের সময় ২৭ তালেবান যোদ্ধা নিহত হয়।

এ দুটি অঞ্চলে তালেবান যোদ্ধারা বড় রকমের হামলার পরিকল্পনা করছিল। আফগান নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে তাদের সে পরিকল্পনা কথা জানতে পেরে হামলা চালালে অভিযানের সময় অন্তত নয় তালেবান আহত হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রুহুল্লাহ আহমাদজাই জানান, তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় কোনো বেসামরিক লোকজন হতাহত হয়নি। তবে, তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই অভিযানের নিন্দা জানিয়ে বলেছেন, এটি যুদ্ধাপরাধ। আফগান অভিযানের সময় বহু ঘরবাড়ি ও ফসলের ক্ষেত বিনষ্ট হয়েছে বলেও তিনি দাবি করেন।

-এটি