মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আগামীকাল হবে না মন্ত্রিসভার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে মন্ত্রিসভা বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মো. আব্দুল বারিক।

আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) এই বৈঠক হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা অনুষ্ঠিত হবে না বলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠক হচ্ছে না।’

করোনা ভাইরাস মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে পরিস্থিতির উন্নতি না হওয়ায় তিন দফায় ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

এই ছুটির মধ্যেই গত সোমবার (৫ এপ্রিল) গণভবনে সীমিত পরিসরে মন্ত্রিসভা বৈঠক হয়। সেই বৈঠকে মাত্র সাতজন মন্ত্রী অংশ নেন, সবার মুখে ছিল মাস্ক। আর প্রত্যেকে দূরত্ব বজায় রেখে আলাদা আলাদা টেবিলে বসেন।

মন্ত্রিসভা হচ্ছে দেশের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। সাধারণত প্রতি সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করে থাকেন। মন্ত্রিসভার সদস্যরা বৈঠকে উপস্থিত থাকেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ