বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ বাণিজ্য বিতাণ ও শপিংমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এ সময় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে দেশের সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

গতকাল শুক্রবার ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

সমিতির সভাপতি তৌফিক এহসান বলেন, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির আগের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরের সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার যে সিদ্ধান্ত হয়েছিল, তার সময়সীমা ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকার সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেয়ায় নির্দেশনা অনুযায়ী মালিকদের দোকান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

করোনা মহামারির এ সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্যধারণের আহ্বান জানিয়ে তৌফিক এহসান সব দোকান মালিক, ব্যবসায়ী ও মার্কেট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বন্ধকালীন সময়ে দুর্ঘটনা এড়াতে প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানের বিদ্যুৎ লাইন, ওয়াসা ও ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ বন্ধ রাখা এবং ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ