মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

সৌদিতে করোনায় মৃত্যু ১০ বাংলাদেশির নাম প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে বিদেশে অবস্থানরত ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি আরবে কর্মরত ২২ লক্ষ প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশি টাকায় মাত্র ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল বলে মনে করছেন সৌদি প্রবাসীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা অন্যতম সংগঠন প্রবাসী সংযোগগুলি। প্রবাসী মধ্যবিত্ত পরিবারগুলো এখন কঠিন সংকটের মধ্যে আছে তাদেরকে কারোনা সংকট মোকাবেলায় সহজ শর্তে বিনা সুদে কমপক্ষে তিন লাখ টাকা করে ব্যাংক থেকে ঋণ প্রদান করার জন্য প্রবাসী কমিউনিটির সংযোগগুলি দাবি জানান।

ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে প্রবাসীদের সহযোগিতার জন্য কমপক্ষে এক হাজার কোটি টাকা প্রণোদনার জন্য আবেদন করলেও এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোন ধরনের উদ্যোগের কথা জানেন না বলে জানিয়েছেন তারা।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীদের সহায়তা কথা প্রকাশ পাওয়ার পর রিয়াদের বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস ও কনস্যুলেটের নির্ধারিত টেলিফোন টোল ফ্রি নাম্বার এবং ই-মেইলে যোগাযোগ করার আহ্বান জানানোর পর গত তিন দিনে কমপক্ষে পাঁচ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি কনস্যুলেট ও দূতাবাসে যোগাযোগ করেছে বলে সূত্র জানিয়েছে।

যে হারে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা আর্থিক সাহায্যের জন্য আবেদন জানাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে এর সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও দূতাবাসের পক্ষ থেকে প্রতি জন প্রবাসীর জন্য কি পরিমাণ আর্থিক সাহায্য করা হবে এখন পর্যন্ত সুস্পষ্ট করে না বলা হলেও বাংলাদেশ সরকার কর্তৃক বরাদ্দকৃত ৮০ লক্ষ টাকার মধ্য থেকে বেশি কিছু সহযোগিতা পাওয়া যাবে না বলেই মনে করছেন ভুক্তভোগীরা।

আবার সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর পক্ষ থেকে শ্রম ও কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন: ১. কোরবান, পিতা:রেজাউল করিম, মাতা: হালিমা, গ্রাম: সদরপুর পুরান বাড়ি, পোস্ট: নগরকোন্ডা উপজেলা সাভার, জেলা ঢাকা। ২. মোহাম্মদ আফাক হোসেন মোল্লা, পিতা: মোঃ আমজাদ হোসেন, মাতা: মোসাম্মৎ আনোয়ারা খাতুন, গ্রাম: মাসুম দিশা,