বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

নারায়ণগঞ্জ কারাগার থেকে দুইশ’ কয়েদিকে মুক্তির প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত দুইশ’ জন কয়েদিকে মুক্তি দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। দীর্ঘদিন সাজাখাটাসহ ছোটখাটো অপরাধ ও অধিক বয়স্ক (অচলাবস্থায় রয়েছেন) কয়েদি যারা রয়েছেন মূলত তাদের নিয়েই এ তালিকা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেল সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েদিদের চিহ্নিত করে মুক্তির প্রস্তাব কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে। প্রস্তাবটি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তিনি বলেন, করোনা ভাইরাসজনিত কারণে সরকারের নেয়া উদ্যোগের অংশ হিসেবে এ প্রস্তাবনা পাঠানো হয়েছে। করোনার প্রাদুর্ভাব দেশে শুরু হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ জেলার কারাগারের কাছে একটি তালিকা চায়। সরকারের নির্দেশনার আলোকে ক্ষেত্র বিশেষে কয়েকদির একটি তালিকা তৈরি করা হয়। এই তালিকা থেকে বিবেচনা করে সরকার কর্তৃক যাদের মুক্তি দেয়ার নির্দেশনা দেয়া হবে, তারাই মুক্তি পাবে।

জেল সুপার বলেন, নারায়ণগঞ্জ জেলা কারাগারে ৩০০ জন ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমানে প্রায় ১৮০০ জন কয়েদি রয়েছেন। তাদের পর্যবেক্ষণ করার দায়িত্বে কারারক্ষী ও হাবিলদারসহ কর্মকর্তা রয়েছেন ১৫০ জন। করোনা ঝুঁকি এড়াতে কয়েদি ও বিভিন্ন মামলার আসামিদের সঙ্গে তাদের আত্মীয়-স্বজনদের সাক্ষাৎ করা অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। অতি প্রয়োজনে কারাবন্দিদের সাথে তাদের আত্বীয়-স্বজনদের যোগাযোগের জন্য জেলা কারাগারের ভিতরে ও কারাগারের বাহিরে ১০টি টেলিফোনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কারাগারের ভিতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ