বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

কভিড-১৯ নিয়ে ইন্দোনেশিয়া মসজিদ থেকে ফিরলেন ৪২ থাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান নাঈম

গত মঙ্গলবার থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইন্দোনেশিয়ায় একটি ধর্মীয় সমাবেশ থেকে আগত প্রায় ৮০ জন মুসলিমের অর্ধেকেরও বেশির শরীরের কভিড-১৯ এর সংক্রমণ ধরা পড়েছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় থাইল্যান্ডে করোনা ভাইরাসের মোট ১১১টি পজিটিভ কেইস শনাক্ত করা হয়। এর মধ্য থেকে ৪২ জনই হলো উক্ত ধর্মীয় সমাবেশ থেকে আগত। তাদের সকলেই এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা তাউইস্লিপ এক বিবৃতিতে একথা জানান।

জানা যায়, প্রায় ৮০ জনের ওই দলটি গত সোমবারে ইন্দোনেশিয়া থেকে থাইল্যান্ডে প্রত্যাবর্তন করে। তবে ইন্দোনেশিয়ার কোন অঞ্চলে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ ব্যাপারে সংশ্লিষ্টরা স্পষ্ট করে কিছুই বলেননি। জানা গেছে, গত মাসে ইন্দোনেশিয়ার পূর্ব সুলাওয়েসি প্রদেশে প্রায় ১০,০০০ মুসলিমের একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

আক্রান্তদের অধিকাংশই হলেন সংখলা, নারাঠিওয়াট, পাটানি, ইয়ালা এবং সাতুন প্রদেশের। তবে উল্লিখিত অঞ্চলগুলোর মধ্যে কেবল সাতুনেই শনাক্ত হয়েছে ১৬ জন করোনা রোগী। তাউইস্লিপ জানান, প্রত্যাবর্তনকারীদের যাদের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি তাদেরকে ও তাদের ফিরতি ফ্লাইটের কেবিন ক্রুদের সতর্কতামূলক আইসোলেশনে থাকার আদেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে কুয়ালালামপুরে মসজিদে অনুষ্ঠিত হওয়া একটি সমাবেশে যোগ দেয় বিভিন্ন দেশ থেকে আগত প্রায় শতাধিক মুসলিম। এদের মধ্য থেকে প্রায় ১২ জনেরও বেশি কভিড - ১৯ এ আক্রান্ত হয়ে থাইল্যান্ডে ফিরে আসে।

এদিকে থাইল্যান্ডে মঙ্গলবারে ১১১টি নতুন কেইসসহ গত জানুয়ারি থেকে এযাবৎ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৩৬৯ এ, এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ এ। তবে টেস্টিং ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

ব্যাংকক টাইম থেকে ফরহাদ খান নাঈমের অনুবাদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ