মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

দেশে করোনায় আরও ১১২জন আক্রান্ত, ১জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১১২ জন আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পবার মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন আক্রান্তের সংখ্যা ১১২ জন এবং সর্বমোট হলো ৩৩০। মৃত্যুবরণ করেছে গতকাল থেকে আজকে পর্যন্ত ১ জন। মোট মৃত্যু হয়েছে ২১ জনের। এই বিষয়ে এটুকু বলা যায় যে মৃত্যুর সংখ্যা কমেছে, আক্রান্তের সংখ্যা বেড়েছে।

তিনি বলেন,আমাদের টেস্টের সংখ্যা অনেক বেড়েছে, আগে একটা ল্যাবরেটরিতে হতো, এখন পনোরো ষোলোটার মতো ল্যাবরেটরিতে হয়। টেস্টের সংখ্যা বেড়েছে বিধায় আমরা বুঝতে পারছি আক্রান্তের হার কেমন।

তিনি আরও বলেন, চীনের অ্যাম্বাসেডর বাংলাদেশের একটা আয়োজনটা করেছেন। কীভাবে তারা চীনে মোকাবিলা করেছে সেই বিষয়টি তারা জানিয়েছে। আমরা সেখান থেকে কিছু অ্যাডভাইস গ্রহণ করেছি। সেই অনুযায়ী ইতোমধ্যেই আমরা কাজ করছি। তাদের সবচেয়ে বড় বিষয়টি বলেছে যে আমাদেরকে এখন ঘরে থাকতে হবে। ঘরে থাকুন, ভালো থাকুন এবং আমাদেরকে বেশি বেশি করে পরীক্ষা করতে হবে। এটিই তাদের মূল ম্যাসেজ ছিল। অর্থাৎ ঘরে থাকলে বেশি সংক্রমিত হবেন না, নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন।

বেশি বেশি টেস্ট করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন,  টেস্ট যত বেশি বেশি করা যাবে তত বেশি আমরা রোগী শনাক্ত করবো এবং আইসোলেশনে নেব। তাহলে নতুন করে আর শনাক্ত হবে না। আমরা একটা নতুন খবর দিচ্ছি যে আমরা আইসোলেশন সেন্টার বাড়াচ্ছি যোগ করেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,  আমার মূল ম্যাসেজ, মাননীয় প্রধানমন্ত্রী ম্যাসেজ “ঘরে থাকুন, ভালো থাকুন”। “ঘরে থাকুন, ভালো থাকুন এবং টেস্ট করুন। নিজে বাঁচুন, অপরকেও বাঁচান”। এটিই আমাদের আজকের মূল কথা।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. সানিয়া তাহমিনা বলেন, আমরা আমাদের সর্বমোট পরীক্ষা হয়েছে ১ হাজার ৯৭টি। তারমধ্যে ঢাকা শহরে হয়েছে ৬১৮টি এবং ঢাকার বাইরে ৪৭৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ