রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার আইসিডিডিআরবি পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, এক সপ্তাহ ধরে জ্বর ও মাথা ব্যাথায় ভুগছিলেন ওই শিক্ষার্থী। গত সোমবার রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হটলাইনে ফোন করলে তাকে আইসিডিডিআরবি এসে নিয়ে যায়। পরে মঙ্গলবার পরীক্ষা শেষে আইসিডিডিআরবি ওই শিক্ষার্থীর করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত করেন।

এ বিষয়ে প্রক্টর মোস্তফা কামাল বলেন, আমরা অবগত হয়েছি। খোঁজ-খবর নিচ্ছি, আমরা পাশে থাকার চেষ্টা করব।

জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, আমরা তার খোঁজ-খবর নিচ্ছি। তাকে আইসিডিডিআরবি আইসোলেসনে নিয়ে যাবে। পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। তার পরিবার যেকোনো সহযোগিতার জন্য বললে আমরা প্রস্তুত আছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ