মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সাংবাদিকদের নিরাপত্তা ও বিশেষ প্রণোদনা দিতে সরকারকে আইনি নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সংক্রমণ পরিস্থিতিতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা এবং বিশেষ প্রণোদনা দিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। ই-মেইলের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ করোনা প্রতিরোধ সেল এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সচিবকে এ নোটিশ পাঠানো হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন নোটিশটি পাঠিয়েছেন।

নোটিশে আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। অন্যথায়, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ওই আইনজীবী।

নোটিশে বলা হয়, করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। যার ব্যাপকতা আমার প্রিয় স্বদেশকে দারুণভাবে আক্রান্ত করেছে। কিন্তু আজ পর্যন্ত এর কোনো সুনির্দিষ্ট প্রতিষেধক উৎপাদিত হয়নি। সামাজিক সচেতনতাই এই ভাইরাস নিবারণের একমাত্র স্বীকৃতপন্থা হিসেবে পরিগণিত হচ্ছে। এই সামাজিক সচেতনতা বাড়াতে সব থেকে বেশি অবদান রাখছে মিডিয়া এবং এর সঙ্গে কর্মরত সাংবাদিকরা।

এতে বলা হয়, করোনা প্রতিরোধে অবতীর্ণ যুদ্ধের অগ্রভাগে ডাক্তার ছাড়াও যারা সব থেকে বেশি ভূমিকা রাখছেন তারা আমাদের সাংবাদিক সমাজ। একমাত্র সাংবাদিক সমাজের মাধ্যমে এই যুদ্ধে এই ভাইরাস সম্পর্কিত সমস্ত তথ্য আমরা পাচ্ছি।

নোটিশে আরও বলা হয়, বর্তমানে এই ক্রান্তিকালে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে চিহ্নিত সাংবাদিক সমাজ জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে মানুষকে অবহিত করছেন, মাঠে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের জন্য একান্ত আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। এটা অস্বীকার করার উপায় নেই যে, বর্তমান ক্রান্তিকালে সাংবাদিকদের ঝুঁকি বেড়ে গেছে। ইতোমধ্যে কয়েকজন সাংবাদিক এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনা প্রতিরোধযুদ্ধে সম্মুখসারীর যোদ্ধা হিসেবে তাদের নিরাপত্তা প্রদান এবং এজন্য পিপিই-সহ নিরাপত্তা সরঞ্জামাদি প্রদান এবং তাদের জন্য বিশেষ প্রণোদনা দেয়া অত্যন্ত প্রয়োজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ