বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু এ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী অনুমোদনহীন হজ এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

বসরায় যুক্তরাষ্ট্রের তেলস্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা নগরীতে বিদেশি একটি কোম্পানির তেল স্থাপনার কাছে ৫টি রকেট হামলা হয়েছে।

সন্ত্রাসবাদের অভিযোগ তুলে মার্কিন বাহিনী ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পপুলার মোবিলাইজেশন ইউনিটের বিরুদ্ধে যখন অভিযান চালাতে পারে বলে খবর বেরিয়েছে তখন এই হামলার ঘটনা ঘটলো।

সূত্রমতে জানা যায়, ইরাকি পুলিশ জানিয়েছে, তিনটি কাতিউশা রকেট বসরা শহরের পশ্চিমে বুরজেসিয়া এলাকার বিদেশি কোম্পানির তেলস্থাপনার কাছে আঘাত হানে।

গতকাল সোমবার স্থানীয় সময় ভোর তিনটার দিকে এ হামলা হয়েছে। ওই এলাকায় বহু বিদেশী কর্মী কাজ করে। তবে রকেট হামলার কারণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায় নি। করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর ওই এলাকা থেকে বিদেশী কর্মীদের বেশিরভাগকেই সরিয়ে নেয়া হয়েছে।

ইরাকি সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রকেট হামলার কারণে তেল কোম্পানির পক্ষ থেকে তেল সরবরাহে কোনো সমস্যা হয় নি। কোন গোষ্ঠী বা সংগঠন হামলার দায়িত্ব স্বীকার করে নি। পুলিশ জানিয়েছে, তারা কয়েকটি রকেট লাঞ্চার এবং অব্যবহৃত রকেট ওই এলাকায় পড়ে থাকতে দেখেছেন।

সাম্প্রতিক মাসগুলোতে ইরাকের রাজধানী বাগদাদের গ্রিনজোন এলাকায় বেশ কয়েকদফা রকেট হামলা হয়েছে। বাগদাদের গ্রিনজোনে সরকারের বেশিরভাগ মন্ত্রণালয়, ইরাকের জাতীয় সংসদ এবং বহু দেশের দূতাবাস রয়েছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ