শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ছাটাই না করে ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলমান করোনা পরিস্থিতির মধ্যে শ্রমিকদের ছাটাই না করে মার্চ মাসের বেতন ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করতে শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কারখানা মালিকদের প্রতি এ আহ্বান জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের (কোভিড-১৯) এর কারণে কারখানা বন্ধ থাকলেও কোনো শ্রমিককে চাকরি হতে ছাটাই করা যাবে না। শ্রমিকদের মার্চ মাসের বেতন আগামী ১৬ এপ্রিল তারিখের মধ্যে পরিশোধ করুন।

এর আগে ৬ এপ্রিল পোশাক কারখানাগুলোর শ্রমিকদের মার্চ মাসের বেতন আগামী ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করতে আহ্বান জানায় বিজিএমইএ এবং বিকেএমইএ।

একইসঙ্গে রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীদের আগামী ১৪ দিনের মধ্যে মোবাইল অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়, চলতি মাসের ২০ তারিখের মধ্যে সচল রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীদের মোবাইল অ্যাকাউন্ট নিশ্চিত করতে হবে। যাতে করে এই অ্যাকাউন্টের মাধ্যমে বেতন ভাতা এবং সরকারি প্রণোদনা পরিশোধ করা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ