মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সংসদ অধিবেশন বসছে ১৮ এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের মধ্যেই আগামী ১৮ এপ্রিল বসছে একাদশ সংসদের ৭তম অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার্থে অধিবেশন শুরু হতে যাচ্ছে।

এর আগে গত ২২ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে সেই অধিবেশন স্থগিত করা হয়।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (৩) দফার (ক) উপ-দফায় উল্লেখ আছে ‘প্রথম সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের অতিরিক্ত বিরতি থাকবে না।’

ফলে সাংবিধানিক বাধ্যবাধকতায় একাদশ সংসদের ৭ম অধিবেশন বসছে আগামী ১৮ এপ্রিল। ওই দিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে। তবে যেহেতু করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে তাই কিভাবে নিরাপদ দূরত্ব বজায় রেখে অধিবেশন পরিচালনা করা যায় সে বিষয় নিয়ে পর্যালোচনা চলছে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। এদিকে গত ১৮ ফেব্রুয়ারি সংসদের ৬ষ্ঠ অধিবেশন শুরু হয়। সেই হিসেবে আগামী ১৮ এপ্রিল ৬০ দিনের সময়সীমা। তাই ওই দিনই বসছে সংসদ অধিবেশন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে এই অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে। হতে পারে এক বা দুই দিনের অধিবেশন। এরপর যেহেতু জুন মাসে বাজেট অধিবেশন রয়েছে। তাই সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে এবারের অধিবেশন হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ