বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

দেশের ১৫ জেলায় ছড়িয়েছে করোনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস এখন আর এক স্থানে সীমাবদ্ধ নেই। এটি ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্থানে। এরইমধ্যে দেশেন ১৫ জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে।

সারাদেশে ১২৩ জন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৪ জন ঢাকা মহানগরীর। পরের অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ। সেখানে শনাক্তের সংখ্যা ২৩ জন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন এ তথ্য।

আজ সোমবার (৬ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

ডা. আবুল কালাম বলেন, এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ৪ হাজার ১১ জনের। গত ২৪ ঘণ্টায় ৪৬৮ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৫ জন শনাক্ত হয়েছেন।

তিনি আরও বলেন, ১২৩ জনের মধ্যে এ মুহূর্তে আইইডিসিআরের কাছে তথ্য আছে ১২১ জনের। এর মধ্যে ঢাকায় ৬৪, নারায়ণগঞ্জে ২৩, মাদারীপুরে ১১, চট্টগ্রামে ২, কুমিল্লায় ১, গাইবান্ধায় ৫, চুয়াডাঙ্গায় ১, গাজীপুরে ১, জামালপুর ৩, শরীয়তপুরে ১, কক্সবাজারে ১, নরসিংদীতে ১, মৌলভীবাজারে ১, সিলেটে ১, রংপুরে ১ এবং ঢাকার মহানগরীর বাইরে চার উপজেলায় ৪ জন করোনা আক্রান্ত।

সবমিলিয়ে এখন বাংলাদেশে ১৫টি জেলায় করোন শনাক্ত করা হয়েছে। তবে যে জায়গায় একাধিক রোগী আছে সেটাকে ক্লাস্টার বলা হয়। ঢাকা মহানগীর, গাইবান্ধা, নারায়ণগঞ্জ ও মাদারীপুর এই এলাকাকে ক্লাস্টার বলা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ