রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ঘোষিত প্রণোদনা জাতিকে হতাশ করেছে: মান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী যে আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন তা জাতিকে প্রচণ্ড হতাশ করেছে। এতে অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেমন নেয়া হয়নি, তেমনি প্রকৃত সত্য আড়াল করে প্রণোদনার পরিমাণকে অনেক বড় করে দেখানো হয়েছে।

গতকাল রোববার প্রধানমন্ত্রীর ভাষণের পর দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই ভাষণের সবচেয়ে হতাশাজনক দিক হচ্ছে- বর্তমানে অঘোষিত লক ডাউনের কারণে যারা দিন আনে দিন খায় এমন মানুষ ছাড়াও নিম্নবিত্ত এবং মধ্যবিত্তসহ ৮ থেকে ১০ কোটি মানুষের জন্য নূন্যতম কোন সুনির্দিষ্ট পদক্ষেপ নেই। এর মধ্যেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে- রাস্তার মোড়ে মোড়ে অভাবী মানুষরা বসে আছে একটু খাবার পাবে এই আশায়।

মান্না বলেন, উন্নত বিশ্বের কথা বাদ দিলেও দক্ষিণ এশিয়াতে করোনা মোকাবেলায় সরকারগুলো যে ফান্ডের ঘোষণা করেছে সেগুলোতে এরকম প্রান্তিক জনগোষ্ঠীকে নগদ অর্থ সাহায্য এবং বিনামূল্যে কিংবা নামমাত্র মূল্যে খাদ্য সাহায্য দেয়া, কয়েক মাসের জন্য বিদ্যুৎ পানি গ্যাসসহ ইউটিলিটি বিল মওকুফ করা কিংবা রেয়াত দেয়া, প্রধান প্রধান খাদ্যদ্রব্যে ভর্তুকি দেয়াসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, করোনার বিস্তার ঠেকানোর সবচেয়ে প্রয়োজনীয় পদক্ষেপগুলো না নিয়ে সরকার এই দেশের কোটি কোটি মানুষকে জীবন হারানোর মতো ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিয়েছে। ওদিকে এই মানুষগুলোর ভরণপোষণের দায়িত্ব না নেয়ার কারণে রোগে আক্রান্ত হয়ে যারা মারা যাবে না, তারা আছে দুর্ভিক্ষের ঝুঁকিতে এবং অনেকেই মারা যাবে না খেয়ে।

শিল্প, সেবা খাত এবং ক্ষুদ্র ও মাঝারী শিল্পের ঋণ প্রণোদনার সমালোচনা করে মান্না বলেন, বৃহৎ শিল্প ও সার্ভিস সেক্টরে ৩০ হাজার কোটি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ২০ হাজার কোটি টাকার ঋণের কথা উল্লেখ করা হয়েছে। দেশের শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান যেকোন সময়েই ব্যাংকের ঋণ পাবে, ঋণ দেয়াই ব্যাংকের ব্যবসা। এটা কোনোভাবেই প্রণোদনা হতে পারে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ